ওসমান হাদিকে গুলি, ফয়সালের স্ত্রীসহ গ্রেফতার আরও ৩
Estudy24
0
![]() |
| বাঁ থেকে শিপু, বেগম সামিয়া ও বেগম মারিয়া |
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— ফয়সালের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতারের কথা বলেছে র্যাব।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চেকবই ও ইলেকট্রনিক ডিভাইস জবদ করা জব্দহয়েছে
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘনঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা। তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
Post a Comment