সর্বশেষ খবর

সুনেরাহ, বুশরা থেকে পূজা—বছরজুড়ে পার্শ্বচরিত্রে আলোচনায় ১০ তারকা

 চলতি বছর ঢালিউডে মূল চরিত্রের নায়ক-নায়িকাদের ঝলমলে উপস্থিতির বাইরে সবচেয়ে আলোচনায় ছিলেন পার্শ্বচরিত্রের অভিনয়শিল্পীরাও। গল্পের ভেতর যাঁরা নীরবে-নিভৃতে কখনো বন্ধু, কখনো প্রেমিক–প্রেমিকা, কখনো সহকর্মী বা পরিবারের সাধারণ সদস্য হয়ে আলো কেড়েছেন। ব্যাপ্তি কমবেশি হলেও তাঁরা পর্দায় নিজেদের সেরা অভিনয় দিয়ে আলোচনায় ছিলেন। বছরের আলোচিত ১০ পার্শ্বচরিত্র নিয়েই এ আয়োজন।


ফজলুর রহমান বাবু

১. ফজলুর রহমান বাবু (‘ইনসাফ’)
পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে আলোচিত ফজলুর রহমান বাবু। বছরজুড়েই তাঁর সরব উপস্থিতি ছিল। এর মধ্যে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘ইনসাফ’ সিনেমায় সৎ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করে। তিনি ছিলেন গল্পের নায়ক শরীফুল রাজের বাবা। ছেলে অপরাধে যুক্ত হলে সততার কারণে তিনি ছেলের কাছ থেকে দূরে চলে যান। এই চরিত্রের অসহায়ত্ব, সন্তানের জন্য আকুতি ছুঁয়ে গেছে দর্শকদের। বাবা-ছেলের সম্পর্কটি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার কারণে চরিত্রটি দর্শকদের মনে গেঁথে যায়।



Post a Comment

Previous Post Next Post