![]() |
| গোলের পর ইয়ামালের সঙ্গে উদ্যাপনএএফপি |
লা লিগার শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের ওপর চাপ বাড়িয়েছে বার্সেলোনা। শনিবার রাতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও সংহত করেছে কাতালান ক্লাবটি। আজ রাতে আলাভেসের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জিততে না পারলে ১৭ রাউন্ডে বার্সার সঙ্গে ব্যবধান হয়ে যাবে ৬ বা ৭।
গতকাল রাতে বার্সেলোনা ক্যাম্প ন্যুতে জিতেছে রাফিনিয়ার জোড়া গোলে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে মোট ১৩টি শট নিয়েও ওসাসুনার রক্ষণ ভাঙতে পারেনি বার্সেলোনা।

Post a Comment